ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
সোমবার, ২৮ জুলাই ২০২৫



ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনে এই জুলাই সেন্টারের উদ্বোধন করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক প্রথম কোনো সেন্টার এটি।

আজ সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব কেবল ছাত্রদের প্রতিবাদ ছিল না বরং এটি পুরো জাতির বিবেকের পুনর্জাগরণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই জাগরণের প্রেরণা, কেন্দ্রবিন্দু এবং নেতৃত্বদাতা। আমাদের শ্রেণিকক্ষ হয়ে উঠেছিল রণকৌশলের মঞ্চ, ক্যাম্পাস পরিণত হয়েছিল ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রামের দুর্গে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনের যে স্পিরিট ‘জুলাই’ দিয়ে গেছে, তা কেবল স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। সেই চেতনার ধারাবাহিক অনুরণন এই ‘জুলাই সেন্টার’-এর মাধ্যমেই সম্ভব। এটি হবে নতুন প্রজন্মের জন্য গবেষণা, শিক্ষা ও অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।

অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪০   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুর-৪ আসনে প্রার্থীরা হাতে হাত রেখে শপথ নিলেন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ঐকমত্য কমিশনে থাকলেও অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম
বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া
এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ