বিএনপি মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই: এড. সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই: এড. সাখাওয়াত
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



বিএনপি মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই: এড. সাখাওয়াত

বিএনপি শুধু মুসলমানের দল নয়, এ দেশের সব ধর্মের মানুষের দল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দলের সদস্য হতে পারবেন। এমনটাই জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। শুক্রবার (১ আগস্ট) শহরের চাষাড়ার রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। যুগে যুগে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। যদিও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী মাঝে মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করে, তবে এদেশের ৯৯% মানুষই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা সব ধর্মের মানুষের পাশে দাঁড়াই। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সব অনুষ্ঠানে আমাদের সংশ্লিষ্টতা থাকার কথা তিনি বলেছেন। তিনি চান, আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকি।”

সাখাওয়াত হোসেন খান বলেন, “বিএনপি এদেশের জনগণের দল। আমাদের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। ভালো মানুষ এবং যারা অন্য কোনো দলের সঙ্গে যুক্ত নন, তারা সবাই বিএনপির সদস্য হতে পারবেন। আমাদের দলের মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই। যার যার ধর্ম সে পালন করবে, আর বিএনপি সেই অধিকারকে পৃষ্ঠপোষকতা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৫   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
প্রাথমিক বৃত্তি পেল আমিনুর সরকার সামি
নিহত যুবদল-ছাত্রদল নেতার পরিবারকে ২০ লাখ টাকা অনুদান ও দুই সদস্যকে চাকরি দিল নাসিক
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ