নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসে চাইলে জনগণ আপত্তি জানাতে পারবে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসে চাইলে জনগণ আপত্তি জানাতে পারবে: গিয়াসউদ্দিন
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসে চাইলে জনগণ আপত্তি জানাতে পারবে: গিয়াসউদ্দিন

নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই পরিবর্তন যদি জনগণের কল্যাণ করে, তাহলে নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতেও তিনি প্রস্তুত। শুক্রবার (১ আগস্ট) ফতুল্লায় অনুষ্ঠিত এক চা চক্রে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “যখন নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের বিজ্ঞপ্তিটি পাই, তখন আলীরটেক থেকে একটা ফোন আসে যে সেখানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। জনগণের এই পরিবর্তনে যদি সুবিধা হয়, কল্যাণ হয়, তাহলে আমাদের মতো নেতাদের অসুবিধা হলেও তাতে কিছু যায় আসে না। আমরা এমপি হতে চাই, নেতা হতে চাই; কিন্তু জনগণ চায় সেবা। যদি এটা জনগণের কল্যাণ হয়, তাহলে আমরা এটাকে স্বাগতম জানাবো, নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করব।”

তিনি বলেন, যদি জনগণের জন্য অকল্যাণ হয়, তবে জনগণ এর বিরুদ্ধে আপত্তি জানাতে পারবে। এই পুনর্বিন্যাস মূলত জনসংখ্যা, ভৌগোলিক অবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর ভিত্তি করে করা হয়। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে জনসংখ্যা ও ভোটার সংখ্যা সব জায়গায় সমানভাবে বাড়ে না। এ কারণেই পরিবর্তনের প্রয়োজন পড়ে। স্বাধীনতার পর থেকে এসব এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমাদের সময়ে।

এ সময় ফতুল্লার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৪   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ