আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ২ আগস্ট ২০২৫



আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না।

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না।

এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে, তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান তিনি।

৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না- গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। সবাই যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে, তাতে কোনো শঙ্কার কারণ দেখছি না।

থানা পরিদর্শনের পর উপদেষ্টা রায়েরবাজার কবরস্থানে যান। সেখানে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৬:২৬   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ