গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের

প্রথম পাতা » খেলাধুলা » গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের
শনিবার, ২ আগস্ট ২০২৫



গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের

গামিনি ডি সিলভাকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করার আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম। আগামীতে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও, এ বছর বাড়তি একটি ভেন্যুতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি।

মিরপুর শের এ বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে মিরপুরের ২২ গজের সমালোচনা ভয়াবহ রূপ নেয়। এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। তাই মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভাকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তাকে সরিয়ে নতুন করে মিরপুরে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করতে চায় বিসিবি। একইসঙ্গে চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

চট্টগ্রামে ‘এ’ দলের প্রস্তুতি দেখতে গিয়ে সেখানে গণমাধ্যমে আলাপকাপে ফাহিম বলেন, ‘মিরপুরের উইকেট মোটেও সন্তোষজনক নয়। এটা আমরা সবাই স্বীকার করি। এটা যে প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, সে প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে হবে হয়তো। আমি আশা করছি, সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এসব জায়গাতে।’

এদিকে বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনে কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আলোচনাও করেছে। এরইমধ্যে তাদের সাক্ষাৎকারও শেষ হয়েছে। বিপিএলের পরবর্তী আসরে নতুন একটি ভেন্যু যোগ করতে চায় বিসিবি। পর্যায়ক্রমে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে লিগটি আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে ফাহিম বলেন, ‘ভবিষ্যতে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে দাঁড় করাব। আমাদের ইচ্ছে আছে, এ বছর যদি একটি অতিরিক্ত মাঠে বিপিএলটা করতে পারি, তিন থেকে চারটা ভেন্যু করতে পারি, খুবই খুবই ভালো হবে। আমরা আশা করছি যে করতে পারব। পর্যায়ক্রমে যদি আমরা সাতটি দল নিয়ে বিপিএল করি, ছয়-সাতটা যদি আমাদের ভেন্যু থাকে, সেক্ষেত্রে বিপিএলটা অন্য লেভেলে চলে যেতে পারে।’

বাংলাদেশ সময়: ১২:৫৫:১৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ