রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন
শনিবার, ২ আগস্ট ২০২৫



রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদার সাথে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দূতাবাস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবযাত্রায় যুবসমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয়।

আজ ঢাকায় এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।

ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীগণ তাঁদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানান। জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনন্য অবদান সম্পর্কে তিনি আলোকপাত করেন। এছাড়াও, অন্তর্বর্তী সরকার কর্তৃক গত এক বছরে প্রবাসীবান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তিনি তুলে ধরেন।

তিনি আরো বলেন, সরকার অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২২:৩৫:১০   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ