জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা
শনিবার, ২ আগস্ট ২০২৫



জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে লালন এবং ধারণ করতে এ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। বিদ্বেষ কিংবা বৈষম্যের সৃষ্টি হলে তা ফ্যাসিবাদের ফিরে আসার উপলক্ষ্য তৈরি করতে পারে।

উপদেষ্টা আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান : বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, যা এর প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতাকে অটুট রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের মনন ও বোধকে ঘিরে একটি সাংস্কৃতিক ধারার নির্মাণ করবে।

সভায় বক্তৃতা করেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি রায়হান জহির ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে অবদানের জন্য কবি-লেখকদের সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩১:৪২   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ