আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই -মাসুদুজ্জামান মাসুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই -মাসুদুজ্জামান মাসুদ
শনিবার, ২ আগস্ট ২০২৫



আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই -মাসুদুজ্জামান মাসুদ

আসন্ন ক্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে -৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলোচিত রাজনীতিক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ আজ বিকেলে এক মত বিনিময় সবাই বলেছেন, “এই শহর আমাদের সবার। একা কেউ পারে না।

পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ। এটা শুধু আমার স্বপ্ন নয়, সবার স্বপ্ন হওয়া উচিত।”

শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র কালির বাজারে নবাব সিরাজউদ্দৌলা সড়কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন বাইতুস সালাত কো-অপারেটিভ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার।

মাসুদ তার বক্তব্যে বলেন— “আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই। রাষ্ট্র আমাদের শোনে না, বিভিন্ন এসোসিয়েশনগুলোর মাধ্যমেও আমরা কথা তুলে ধরতে পারি না। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা যারা ব্যবসা করি, আল্লাহর রহমতে টিকে আছি। নারায়ণগঞ্জের ব্যবসা চাষাঢ়া, কালির বাজার, নিতাইগঞ্জ—এই তিন কেন্দ্রকে ঘিরেই আবর্তিত হয়। দেশের ৬৪ জেলার মানুষ এই শহরে আসে ব্যবসা করতে। আমরা তাদের সম্মান দিই। কারণ, আমাদের শহরের মানুষের ধৈর্য আছে, সম্প্রীতি আছে, সহমর্মিতা আছে।”

তিনি বলেন, “আমি চাই, আমরা সবাই মিলে একটা নিরাপদ, মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সেবাভিত্তিক নারায়ণগঞ্জ গড়ি। চিকিৎসা, শিক্ষাসহ সব সুযোগ-সুবিধা যেন থাকে। যারা আগামীতে এই শহরের নেতৃত্বে আসবে—সিটি করপোরেশন হোক কিংবা সংসদ—তাদের কাঁধে অনেক দায়িত্ব।”

“আমি মাসুদ, আপনাদের সন্তান। এই অঞ্চলের নদীর পানি খেয়ে, বাতাসে বেড়ে উঠেছি। শীতলক্ষ্যার স্রোতে সাঁতার কেটে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার পূর্বপুরুষদের জন্মও এখানে। আমি চাই, এই শহরকে আমরা একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত শহরে রূপান্তর করি। এটা শুধু ভোট দিয়ে সম্ভব না, আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থাকতে হবে। নারায়ণগঞ্জের জনগণকে সম্পৃক্ত করেই একটা স্বপ্নের শহর গড়ে তোলা সম্ভব। এই শহর জনগণের। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জ একদিন বাংলাদেশে একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

“প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম—এই দুই মিলে আমরা পরিকল্পিত নগর গড়তে চাই। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বিএনপি নেতা অহিদুল ইসলাম ছক্কু, হানিফ সরদার, মাসুদের ছোট ভাই শামিম আহম্মেদ, ব্যবসায়ী খোকন মোল্লা, শফিউল আলম সিদ্দিকী, ফারুক হোসেন সরদারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও পেশাজীবীরা।

এর আগে আমলাপাড়া মাদ্রাসায় গিয়ে তিনি মাদরাসার মুহতামিম আব্দুল কাদির সাথে সাক্ষাত করেন। এসময় তিনি মাদরাসার জন্য ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪১   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ