ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি : নজরুল ইসলাম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি : নজরুল ইসলাম খান
শনিবার, ২ আগস্ট ২০২৫



ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি : নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি।

আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ছায়া সংসদে এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এতে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকগণ বিজয়ী হয়।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ’২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সকলকে আমাদের ধারণ করতে হবে।

তারাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘দুর্নীতি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে বলে আমি বিশ্বাস করি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেনো, তারা কেউই অগণতান্ত্রিক দল নয়, সকলেই গণতান্ত্রিক দল।’

তিনি বলেন, ‘কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই।’

বিএনপি নির্বাচিত হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনে দলের অঙ্গীকারের কথা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা একটি জাতীয় সরকার বা ঐকমত্যের সরকার গঠন করব। তবে সকলকে সতর্ক থাকতে হবে যে, পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।’

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৯   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ