জাজিরা পয়েন্টের দুই প্রান্তে ২ জনের মরদেহ, আরেক পাশে পড়ে ছিল মোটরসাইকেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাজিরা পয়েন্টের দুই প্রান্তে ২ জনের মরদেহ, আরেক পাশে পড়ে ছিল মোটরসাইকেল
রবিবার, ৩ আগস্ট ২০২৫



জাজিরা পয়েন্টের দুই প্রান্তে ২ জনের মরদেহ, আরেক পাশে পড়ে ছিল মোটরসাইকেল

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী মো. সুজন ও মোহাম্মদ আলী অন্তু।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

এসময় একজনের মরদেহ সড়কে, অপরজনের সড়কের ঢালে ও মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শরীয়তপুর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পরে নিহত ২ জনের পরিচয় শনাক্ত করে পুলিশ। মোহাম্মদ আলী অন্তু সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপরজন মো. সুজন বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে শিবচর থানার ওসি মোঃ জহুরুল ইসলাম বলেন, ‘ধারণা করছি মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে। তারপরেও আমরা খতিয়ে দেখছি।’

বাংলাদেশ সময়: ১১:১৭:৩৩   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ