ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

প্রথম পাতা » খেলাধুলা » ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
রবিবার, ৩ আগস্ট ২০২৫



ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের শিরোপা লড়াইয়ে জমজমাট এক ম্যাচ আশা করেছিল ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ৫ উইকেটে ১৯৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের তাণ্ডবে সেই লক্ষ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ১৬.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা, আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান ডি ভিলিয়ার্সের। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছক্কা।

ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে জেপি ডুমিনি খেলেন অপরাজিত ৫০ রানের ইনিংস, মাত্র ২৮ বলে। ওপেনার হাশিম আমলা করেন ১৪ বলে ১৮ রান। পাকিস্তানের বোলারদের একপ্রকার অসহায় করে তুলেছিলেন এই তিন প্রোটিয়া ব্যাটার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের হয়ে শারজিল খান করেন ৪৪ বলে ৭৬ রান। এছাড়া উমার আমিন ১৯ বলে ৩৬, আসিফ আলি ১৫ বলে ২৮, হাফিজ ১০ বলে ১৭ ও শোয়েব মালিক ২৫ বলে ২০ রান করেন। পাকিস্তান ইনিংসে রান এলেও তা ধরে রাখতে পারেনি বোলাররা।

বাংলাদেশ সময়: ১১:১৯:০৫   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ