ছাত্রদলের সমাবেশ শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রদলের সমাবেশ শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান
রবিবার, ৩ আগস্ট ২০২৫



ছাত্রদলের সমাবেশ শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নেমেছে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল তিনটার পরপর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। এরই মধ্যে আশপাশের সব রাস্তা নেতা-কর্মীদের মিছিলে কানায় কানায় পূর্ণ। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই সারাদেশের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হচ্ছেন।

সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।

সংগঠনের নেতা কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পড়ে সমাবেশস্থলে আসছেন। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতে শোভা পাচ্ছে। সমাবেশস্থলে ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা।

কুমিল্লা থেকে এসেছেন ছাত্রদল নেতা জহিরুল ইসলাম। গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন তিনি।

ছাত্রদলের এই নেতা বলেন, বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করতে ও ফ্যাসিবাদের পতনের লড়াইয়ের অংশ হতে পেরেছি। এটি আমাদের গর্ভ।

রাজধানীর রামপুরা থেকে এসেছেন আরমান। তিনি ছাত্রদলের কর্মী। তিনি বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাজপথে লড়াই করতে গিয়ে কারাবরণ করেছি। পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। চব্বিশের ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এ আন্দোলনে আমরা হাজারো ভাইকে হারিয়েছি। অসীম ত্যাগ শিকার করতে হয়েছে। এ বিজয় ধরে রাখতে ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত এখন সময়ের দাবি।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তৃতা করবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালনা করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:০২   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ