আগে দেশে বসে ষড়যন্ত্র হতো, এখন হয় দিল্লিতে : তারিকুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগে দেশে বসে ষড়যন্ত্র হতো, এখন হয় দিল্লিতে : তারিকুল ইসলাম
রবিবার, ৩ আগস্ট ২০২৫



আগে দেশে বসে ষড়যন্ত্র হতো, এখন হয় দিল্লিতে : তারিকুল ইসলাম

আগে বাংলাদেশের ভেতর থেকে ষড়যন্ত্র হতো, এখন সেই ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইর থেকে, বিশেষ করে দিল্লিতে বসে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

রবিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এনসিপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারিকুল ইসলাম বলেন, ‘যে দেশ গঠনের জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, সেই দেশ এখনো আমরা নির্মাণ করতে পারিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। আগের মতো এখন আর দেশের ভেতরে বসে ষড়যন্ত্র হয় না, এখন ষড়যন্ত্র হয় দিল্লিতে বসে।’

তিনি আরও অভিযোগ করেন, দেশের মাটিতে বসে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সরকার তা জানতে পেরেছে ছয় মাস পর। এই বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে হবে।

বর্তমান সংবিধান প্রসঙ্গে তারিকুল বলেন, ‘আওয়ামী লীগের রক্ষাকবচ হিসেবে কাজ করছে বর্তমান সংবিধান। এই সংবিধান রেখে কখনোই ফ্যাসিস্ট নির্মূল করা সম্ভব নয়।’

তরুণদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, তরুণদের দাবায়া রাখা যাবে না। শেখ হাসিনাও পারেননি। তরুণরাই আগামী আন্দোলনের শক্তি হবে।’

এসময় দলের অন্যান্য নেতৃবৃন্দও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯:৪২:০৪   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী
ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চীফ হুইপ
সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চীফ হুইপ
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ