ডিএনডি জলাবদ্ধতা নিরসনে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএনডি জলাবদ্ধতা নিরসনে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান
রবিবার, ৩ আগস্ট ২০২৫



ডিএনডি জলাবদ্ধতা নিরসনে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

রোববার (৩আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ২০২৪ সালের ১ অক্টোবর এবং ২০২৫ সালের ২৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ডিএনডি এলাকায় অতিরিক্ত পাম্প স্থাপনের মাধ্যমে সাময়িকভাবে মানুষের দুর্ভোগ কমানো হয়েছিল। কিন্তু ২০০৭ সালের পর থেকে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাখো মানুষ বছরের পর বছর তীব্র ভোগান্তি ও ক্ষোভ নিয়ে বসবাস করছে।

স্মারকলিপিতে ডিএনডি এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দুই দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলো অবিলম্বে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা এবং স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

বাংলাদেশ সময়: ২০:২৬:০৪   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান : স্থানীয় সরকার মন্ত্রী
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থান আ‌লেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে গবেষণা প্রয়োজন: ধর্মসচিব
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
আলফাডাঙ্গায় পুনঃখননে প্রাণ ফিরে পেল খাল, কৃষকের মুখে স্বস্তির হাসি
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ