সদর ইউএনও জাফর সাদিক বদলী, নতুন ইউএনও’র যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদর ইউএনও জাফর সাদিক বদলী, নতুন ইউএনও’র যোগদান
রবিবার, ৩ আগস্ট ২০২৫



সদর ইউএনও জাফর সাদিক বদলী, নতুন ইউএনও’র যোগদান

ঘুষ কেলেংকারী সহ নানা অনিয়মের অভিযোগের পর অবশেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে বদলী করা হয়েছে। তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করে সরকার। তবে বদলী করা হলেও পূর্বের স্থানে বেশ কিছুদিন থাকার জন্য সরকারি দপ্তর গুলোতে দৌড়ঝাঁপ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় বক্তাবলীর রাজাপুর খেয়াঘাটের বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে নতুন করে একজনকে ইজারা প্রদান করে। এমনকি হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করে একঘেয়েমি সিদ্ধান্তে বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে ঐ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি করে। পরে ইউএনও’র বিরুদ্ধে বৈধ ইজারাদার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

আর ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জে এসে যোগদানও করে ফেলেছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সার্কিট হাউজে উঠেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:০০   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ