সিদ্ধিরগঞ্জে যুবক আটক, হেরোইন উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে যুবক আটক, হেরোইন উদ্ধার
সোমবার, ৪ আগস্ট ২০২৫



সিদ্ধিরগঞ্জে যুবক আটক, হেরোইন উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থেকে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। সোমবার (৪ আগস্ট) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম মো. রাসেল হোসেন (২৪)। সে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্প এলাকার মৃত ইসরাফিলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন ব্রিজের সামনে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পুলিশকে জানান, তিনি পলাতক আসামি মো. মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদের (৩২) কাছ থেকে হেরোইন কিনে বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২০   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ