সোনারগাঁয়ে যুবক আটক, ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে যুবক আটক, ১ হাজার পিস ইয়াবা উদ্ধার
সোমবার, ৪ আগস্ট ২০২৫



সোনারগাঁয়ে যুবক আটক, ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে মেঘনা টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম নাঈম আহম্মেদ পলাশ (২৫)। সে নড়াইল জেলার সদর থানার রামসিদ্ধি মেল্লাপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচং থানার উত্তর গ্রামের পূর্বপাড়ায় থাকেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকরাম উজ্জামান জানান, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে আসা ‘তিশা’ নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় সি-৩ সিটে বসা এক যুবক গাড়ি থেকে কৌশলে নামার চেষ্টা করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় সন্দেহ হলে তাকে বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে নাঈম আহম্মেদ পলাশ তার প্যান্টের ডান পকেট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। ইয়াবাগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং রবিবার (৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:২০   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ