জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি: রক্তিম শুভেচ্ছা জানালেন মাসুদুজ্জামান মাসুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি: রক্তিম শুভেচ্ছা জানালেন মাসুদুজ্জামান মাসুদ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি: রক্তিম শুভেচ্ছা জানালেন মাসুদুজ্জামান মাসুদ

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিবিদ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ ।একইসাথে তিনি এই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার এক বিবৃতিতে মাসুদুজ্জামান বলেন, “২০২৪ সালের জুলাই মাসে দেশের ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই দিন। এই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।”

জুলাই বিপ্লব কোনো দলের বা গোষ্ঠীর একার অর্জন নয়।এটি দেশের আপামর জনসাধারণের বিপ্লব। এই বিপ্লবের মূল চেতনা ছিল গণতন্ত্র, মুক্তি এবং স্বৈরশাসনের অবসান।

তিনি উল্লেখ করেন যে, এই বিপ্লবের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজ নতুন করে জেগে উঠেছে এবং তাদের এই জাগরণই নতুন রাজনীতির সূচনা করেছে।

“দেশের মানুষ বছরের পর বছর ধরে নিপীড়ন, গ্রেপ্তার, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে। মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তরুণ প্রজন্ম সেই মিথ্যাচারে বিশ্বাস করেনি। তারা সত্যকে উপলব্ধি করে রাজপথে নেমে এসেছিল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস বিপ্লবের ইতিহাস। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লা, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনেই এই দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই জাতিকে মিথ্যার বয়ানে চিরতরে দমন করা সম্ভব নয়।”

এ সময় তিনি জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতন ঘটে, যা পরবর্তীতে “জুলাই বিপ্লব” হিসেবে পরিচিতি লাভ করে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৪১   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারে : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ