দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
বুধবার, ৬ আগস্ট ২০২৫



দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। এতে ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন স্থান পেয়েছে।

জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

বাংলাদেশ সময়: ১১:১৭:৩২   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
ভয় দেখিয়ে অরাজকতা করে আ`লীগ বাংলা‌দে‌শে প্র‌তি‌ষ্ঠিত হ‌তে পারবে না -এমপি খোকন তালুকদার
‘মায়ের তরী’ পরিদর্শনে বিমোহিত নরওয়ের রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ