দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী

প্রথম পাতা » খেলাধুলা » দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী

ম্যাচের শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। এরপর ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে আবাহনী লিমিটেড। তারপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার সুযোগও পেলো আবাহনী, তবে দিয়াবাতের পেনাল্টি মিসে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ ফুটবল লিগে শনিবার (২৭ ডিসেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অষ্টম রাউন্ডের ম্যাচে কিংসের সঙ্গে ২-২ গোলের ড্র করে আবাহনী। তবে ড্র করেও ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বসুন্ধরা কিংস। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে আবাহনী।

আগের ম্যাচে পুলিশ এফসির কাছে হেরে বসে বসুন্ধরা কিংস। কিন্তু আজ ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। ইয়াসিন খানের ভুল পাস থেকে পাওয়া বল ডোরিয়েলটন গোমেস নাসিমেন্তো থ্রু পাস বাড়ান রাকিব হোসেনের উদ্দেশে। বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। রক্ষণের বাধা এড়িয়ে ডোরিয়েলটন পাস বাড়ান ইমানুয়েল সানডের উদ্দেশ্যে, সহজেই মিতুল মারমাকে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

তিন মিনিট পরই সফল স্পট কিকে আবাহনীর ব্যবধান কমান সুলেমানে দিয়াবাতে। বিরতি থেকে ফিরে ৫১তম মিনিটে দিয়াবাতের গোলেই সমতায় ফেরে আবাহনী। শেখ মোরসালিনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ শটে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড।

৭০তম মিনিটে আবারও পেনাল্টি পায় আবাহনী। কিংসের ডিফেন্ডার এমানুয়েল টনি করে বসেন এক ভুল। অফসাইড ভেবে বক্সের মধ্যেই হাত দিয়ে বল ধরে ফেলেন তিনি। দিয়াবাতের স্পট কিক ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। লিগে এ নিয়ে টানা দ্বিতীয় ড্র আবাহনীর।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৬   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ