সোনারগাঁয়ে এক তরুণী আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে এক তরুণী আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



সোনারগাঁয়ে এক তরুণী আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার

সোনারগাঁয়ে এক তরুণীকে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃত তরুণী মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেহ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় সোনারগাঁও থানা পুলিশ।

আটককৃত তরুণীর নাম লামিয়া আক্তার (২২)। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার দাররা গ্রামের ওসমান গনির মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট বসায়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানো হয়। বাসটি থেকে লামিয়া আক্তার নামে এক নারী দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবংশুক্রবার (৮ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১২:৫২   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ