তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না : হুমায়ুন কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না : হুমায়ুন কবির
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না : হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগামীতে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ পৌর শহরে রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে আমাদের এলাকার জনপ্রিয় সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী গুমের রহস্য উদঘাটন করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান আমাকে সিলেট-২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন।
দল যদি আমাকে এই আসনে নমিনেশন দেয় এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে আজ আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, আমরা ইলিয়াস আলীর সন্ধান পাই তাহলে এই আসন আমি ইলিয়াস আলী ভাইকে ফিরিয়ে দেব।’

হুমায়ুন কবির বলেন, ‘আমাদের রাজনীতি হবে ৩১ দফার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। আগামী নির্বাচনে আমরা বিজয়ী হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন করে মেধাবীদের চাকরিতে জায়গা করে দেব। একইসঙ্গে দেশের স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়ন করব।
বিগত সময়ে যারা আলেম-ওলামা ও রাজনীতিবিদদের জুলুম-নির্যাতন করেছেন তাদের বিচার হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সাথে থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। আমাকে সুযোগ দিলে উন্নয়নের ব্যাপারে সব সময় আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।’

বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলীর যৌথ পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সহ-সভাপতি আশিক চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথের লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান শিপলু।

বাংলাদেশ সময়: ২২:১৫:১৯   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা
ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন
অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে - তথ্য উপদেষ্টা
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ - আলী রীয়াজ
​সরিষাবাড়ীতে বিএনপির উঠান বৈঠক ‘ধানের শীষ শান্তি ও মুক্তির প্রতীক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ