ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে : শিল্প উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে : শিল্প উপদেষ্টা
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে : শিল্প উপদেষ্টা

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখে দিতে পারবে না।

তিনি বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।’

আজ শক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আদিলুর রহমান খান এ সব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সব কথা জানানো হয়েছে।

শিল্প উপদেষ্টা বলেন, ’২৪ এর গণ আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। যা সিডিএর অত্যন্ত ভালো উদ্যোগ।

মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি কর্পোরেশন ও সিডিএর কর্মকর্তাবৃন্দ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। আজ এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম।’ তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।

দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট। এই মসজিদে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

বাংলাদেশ সময়: ২২:১৭:১৭   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
আগামী ৫ বছরে কমপক্ষে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ