লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে: নৌ পরিবহন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে: নৌ পরিবহন উপদেষ্টা
শনিবার, ৯ আগস্ট ২০২৫



লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে: নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি-রফতানি হয় না এবং লোকসানে চলছে, সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করার পরিকল্পনা ছিল, এর মধ্যে ইতোমধ্যে ৪টি বন্ধ করা হয়েছে। বর্তমানে কার্যকর বন্দর ১২ থেকে ১৪টির বেশি নয়। বছরে যেখানে মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ হয় তার চেয়ে অনেক বেশি, সেখানে আধুনিকায়ন করে লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘যেসব বন্দর কার্যকর ও বড়, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি কিছু নদীবন্দরও বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা চলছে।’

এর আগে বন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়্যারহাউজ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধান চান।

পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৫   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ