ঋণ খেলাপিদের টাকা নেন কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধী মানুষকে: আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঋণ খেলাপিদের টাকা নেন কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধী মানুষকে: আসিফ মাহমুদ
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



ঋণ খেলাপিদের টাকা নেন কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধী মানুষকে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা এদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, তারা এর প্রতিদান পায় না। প্রতিদান পায় বিএনপি-আওয়ামী লীগের সমর্থনে নব্য ধনী ও পুঁজিবাদিরা। আমরা আমাদের ইশতেহারে ঘোষণা করেছি, জোট বিজয়ী হলে একটি স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সেবা দেয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি’র প্রার্থী ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কিন্তু শরিফ ওসমান হাদি, ফেলানিরা আগ্রাসনবিরোদী আন্দোলন করে জীবন দিয়েছে সে বিষয়ে কিছুই বলে না।

এসময় তিনি আরো বলেন, যারা ঋণ খেলাপি আর লুটপাট করেছে তাদের টাকা নেন, কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধী, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা মানুষকে।

এনসিপির মুখপাত্র বলেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা জাতীয়তাবাদের ধারক বলে নিজেদের দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন, গণভোট বিজয়ী হলে বাংলাদেশ যতদিন থাকবে সবাই এর সুফল পাবে। আর না বিজয়ী হলে বাংলাদেশের ফ্যাসিবাদ দূর হবে না, হাসিনা গেছে কিন্তু তার ফ্যাসিবাদ যাবে না। ফেলানিদের কাঁটাতারে ঝুলতে দেখতে না চাইলে হ্যাঁ ভোট দিন।

এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৫:১৫:১৯   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ