ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন সোহাগ নূরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন সোহাগ নূরী
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন সোহাগ নূরী

শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে। বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই সুরের ধারাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে প্রথমবারের মতো ম্যাজিক বাউলিয়ানা আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হয়েছে এর পঞ্চম আসর।

গত আগস্টে শুরু হওয়া এই আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেয় প্রায় ৪০ হাজার প্রতিযোগী।
সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে সেরা পাঁচজন গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ পান। আর চূড়ান্ত পর্বে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ নূরী। প্রথম রানার আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। এ ছাড়া সেরা পাঁচের অন্য দুজন প্রতিযোগী চুয়াডাঙ্গার রজনী খাতুন এবং গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা।
চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক।

এ ছাড়া প্রথম রানার আপ তিন লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ টাকার চেক। অন্য দুজন ফাইনালিস্টের প্রত্যেকে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিন বিচারক বাউল শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।

বাংলাদেশ সময়: ১৫:২০:৩৬   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
কাল‌কি‌নি ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ, ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও

News 2 Narayanganj News Archive

আর্কাইভ