নির্বাচন সিস্টেমে আস্থা নেই মানুষের, কেন্দ্রে আনাই বড় চ‍্যালেঞ্জ: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন সিস্টেমে আস্থা নেই মানুষের, কেন্দ্রে আনাই বড় চ‍্যালেঞ্জ: সিইসি
শনিবার, ৯ আগস্ট ২০২৫



নির্বাচন সিস্টেমে আস্থা নেই মানুষের, কেন্দ্রে আনাই বড় চ‍্যালেঞ্জ: সিইসি

গত নির্বাচনে যে সব প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা তৈরি করেছিল তাদের না রাখলেও উপায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, তবে তাদের বিষয়ে ক্ষতিয়ে দেখবে ইসি। এছাড়া নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই মানুষকে কেন্দ্রে নিয়ে আসাই বড় চ‍্যালেঞ্জ।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচন কাঠামো, এই খাতে ব্যাপক জনবল, সব কিছুই গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে কারো পক্ষে-বিপক্ষে কাজ করবে না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করবে ইসি।

এআইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব মোকাবিলা করার জন্য চেষ্টা করা হচ্ছে।

নাগরিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ভোট দেয়া যেমন নাগরিক দায়িত্ব; তেমন ঈমানি দায়িত্বও বটে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দেয়া হবে, তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান সিইসি।

এ সময় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভাগের প্রত্যেকটি জেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার হল রুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৮   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা
ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন
অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে - তথ্য উপদেষ্টা
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ - আলী রীয়াজ
​সরিষাবাড়ীতে বিএনপির উঠান বৈঠক ‘ধানের শীষ শান্তি ও মুক্তির প্রতীক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ