নারায়ণগঞ্জে ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ
শনিবার, ৯ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জে ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার সকালে পাগলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ৫০ লাখ ৮৩ হাজার ৪৭২ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, ১২ সিএফটি বালুসহ ট্রাক, চালক ও হেলপারকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪২   ৫৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ