মুক্তিযুদ্ধের পর এদেশে সব চাইতে বড় ঘটনা হলো জুলাই অভ্যুত্থান : মনির হায়দার

প্রথম পাতা » খুলনা » মুক্তিযুদ্ধের পর এদেশে সব চাইতে বড় ঘটনা হলো জুলাই অভ্যুত্থান : মনির হায়দার
শনিবার, ৯ আগস্ট ২০২৫



মুক্তিযুদ্ধের পর এদেশে সব চাইতে বড় ঘটনা হলো জুলাই অভ্যুত্থান : মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেছেন, এদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কেউ কারও শত্রু নই, আমাদের একমাত্র শত্রু ফ্যাসিবাদ। জুলাই পরবর্তী বাংলাদেশে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল থাকবে, শুধুমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ থাকবে না।

আজ শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলায় মিনি স্টেডিয়ামে ‘জুলাই অভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা হলো জুলাই অভ্যুত্থান। গত ৫৩ বছরে এমন ঘটনা দেশে তো নয়, পৃথিবীর আর কোথাও ঘটেনি। যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাকিল আহমাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন- গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা ও টুর্নামেন্ট আয়োজক ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

পরে প্রধান অতিথি মনির হায়দার দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একটি প্রতীকী কিকের মাধ্যমে খেলার উদ্বোধন ঘোষণা করেন। খেলায় রামকৃষ্ণপুর ফুটবল একাদশ ১-০ গোলে রামনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:২৮   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ