জামালপুরে মোবাইলের জন্য স্ত্রীকে কুপিয়ে জখম করল স্বামী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মোবাইলের জন্য স্ত্রীকে কুপিয়ে জখম করল স্বামী
রবিবার, ১০ আগস্ট ২০২৫



জামালপুরে মোবাইলের জন্য স্ত্রীকে কুপিয়ে জখম করল স্বামী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। স্বামীর মোবাইল চাওয়ার প্রস্তাবে স্ত্রী রাজি না হওয়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার(১০ আগষ্ট) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ বছর আগে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের ঋতু পর্ণা (২০)-এর সঙ্গে একই উপজেলার বাউসী উত্তর পাড়া গ্রামের মুকুল মিয়ার বিয়ে হয়। তারা দুজনই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তবে মুকুল মিয়া একজন মাদকাসক্ত ব্যক্তি হওয়ায় প্রায়ই ঋতুকে শারীরিক নির্যাতন করতেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ঋতু তার বাবার বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার দিন, বৃহস্পতিবার দুপুরে ঋতু যখন তার বাবার বাড়িতে খাচ্ছিলেন, তখন হঠাৎ স্বামী মুকুল এসে তার কাছে মোবাইল ফোন চায়। ঋতু ফোন দিতে অস্বীকার করলে মুকুল ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে তার মাথা, কান ও বাম হাতে একের পর এক কোপাতে থাকে। ঋতুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা অভিযুক্ত মুকুল মিয়াকে আটক করলেও সুলতান মিয়া নামে এক ব্যক্তি তাকে ছেড়ে দেন বলে সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকার নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন যে, অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৮:৪৪   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ