সংসদ নির্বাচনে ৮০ হাজার সেনাসদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ নির্বাচনে ৮০ হাজার সেনাসদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ১১ আগস্ট ২০২৫



সংসদ নির্বাচনে ৮০ হাজার সেনাসদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮০ হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে৷ এছাড়া নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজ যে রাজনৈতিক দলের সদস্য হোক না কেন ছাড় দেয়া হবে না। যত বড় নেতাই হোক তাকে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৪৫   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
ফরিদপুরে আলু বোখারা চাষের উজ্জ্বল সম্ভাবনা
নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য
অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত
ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ