এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল ইউরোপিয়ান ফুটবলে তরুণদের সেরা প্রতিভা হিসেবে নিজের নাম আরো উজ্জ্বল করলেন। মঙ্গলবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে জুলস কুন্দের জয়সূচক গোলে অ্যাসিস্ট করে তিনি গড়লেন অনন্য রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে ১৮ বছর বা তার কম বয়সীদের মধ্যে সর্বোচ্চ গোল-অবদান।

ক্যাম্প ন্যু-তে নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই ইয়ামাল পৌঁছে গেলেন ১৪টি গোল-অবদানের মাইলফলকে (৭ গোল, ৭ অ্যাসিস্ট)।
এতদিন এই রেকর্ড ছিল কিলিয়ান এমবাপ্পের দখলে। ১৮ বছরের আগে তার গোল-অবদান ছিল ১৩টি।

মাত্র ১৬ বছর ৬৮ দিন বয়সে ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া ইয়ামাল গত তিন মৌসুমে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন। ইউরোপের সেরা প্রতিযোগিতায় এখন পর্যন্ত তার রয়েছে ২৮ ম্যাচে ১৪টি গোল-অবদান।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দারুণ খেললেও ৮৯তম মিনিটে বদলি হওয়ায় হতাশ ছিলেন ইয়ামাল। ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিককে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘পরের বার তাকে বেঞ্চে বসিয়ে দেব, আমার কোনো সমস্যা নেই।’

পরে ফ্লিক ব্যাখ্যা করেন, ‘ওর একটা হলুদ কার্ড ছিল, শেষ দিকে আমাদের বদলি করতেই হতো। তার মন খারাপ হওয়া স্বাভাবিক।
সে তরুণ, সব ম্যাচ ৯০ মিনিট খেলতে চায়। এটা আসলে ভালো মানসিকতা।’

হলুদ কার্ডের কারণে ইয়ামাল বার্সেলোনার পরবর্তী চ্যাম্পিয়নস লিগ ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে খেলতে পারবেন না। তবে মৌসুমে আরো ম্যাচ বাকি থাকায় নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ তার সামনে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৫৬   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ