সরিষাবাড়ীতে চোরকে চিনে ফেলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে‌ হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চোরকে চিনে ফেলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে‌ হত্যা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে চোরকে চিনে ফেলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে‌ হত্যা

জামালপুর প্রতিনিধি ‌: জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করার সময় চোরকে চিনে ফেলায়‌ এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম লিপি বেগম (৩৫)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শিমলা বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তাঁর স্বামী ঢাকা র মোহাম্মদপুর র‌্যাব-২ এ কর্মরত আছেন। লিপি খাতুন তাঁর মেয়েকে নিয়ে শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে গৃহবধূ তাঁর মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে চোরেরা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, এ সময় গৃহবধূ চোরকে চিনে ফেলায়, তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

সকালে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া এ বিষয়ে বলেন, “শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৫   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি, বাদ পড়াদের নিয়ে বিশেষ টিকাদান ২৬ সেপ্টেম্বর
সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা
ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ