জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা, যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা, যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা, যুবক গ্রেপ্তার

নীলফামারীতে বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে সোহেল রানা বাবু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সোহেল রানা বাবু কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের কদমতলী এলাকার আদর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। এভাবে তিনি সিলেটের বালাগঞ্জ এলাকার এক ব্যক্তির কাছ থেকে ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। মামলার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯টি জাল পাসপোর্ট, সিডনি (অস্ট্রেলিয়া) ভিত্তিক একটি কোম্পানির আইডি কার্ড এবং জাল কানাডিয়ান ১০০০ ডলারের একটি বান্ডিল উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মামলা দায়েরের পরপরই ডিবি পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তিনি জাল ভিসার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫২   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ