জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » খুলনা » জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সোমবার, ১১ আগস্ট ২০২৫



জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আগামীকাল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এবছর যুব দিবসের প্রতিপাদ্য ‘ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বাগেরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের আজ সকাল ১০টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ।

‎যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকসহ জেলার সাতটি যুব সংগঠনের সভাপতি ও সম্পাদকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রত্যাশা যুব উন্নয়ন সংস্থা, সৃজনি যুব উন্নয়ন সংস্থা, হাঙ্গার প্রজেক্ট, সুপ্তি যুব উন্নয়ন সংস্থা, সিডো বাংলাদেশ, বন্ধন যুব উন্নয়ন সংস্থা এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রায় ১৫০ জন সদস্য এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এছাড়া প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের (কম্পিউটার, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং, পোষাক তৈরি, মৎস্য চাষ) বিভিন্ন ট্রেডের আরও ১৫০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে ডেঙ্গুর কারণ, এর ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করা ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। যুব সমাজকে এসব কার্যক্রমে এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা যুব ভবন প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে এবং সচেতনতামূলক বার্তা প্রচার করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনসম্পৃক্ততা আরও বাড়াবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৩   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ