লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ
সোমবার, ১১ আগস্ট ২০২৫



লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ

লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ উপজেলার ৫১৩ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোষাক বিতরণ করা হয়েছে।

আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

এতে বক্তব্য দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি বলেন, স্বল্প বেতনে সরকারের সব উন্নয়ন, দুর্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করে গ্রাম পুলিশ। কিন্তু তাদের চরম কষ্টে দিন কাটে।

তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ মান উন্নয়নে কাজ করা হচ্ছে।

সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের কাজের প্রশংসা করেন। দেশের স্বার্থে তাদের আরো জোরালোভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার মো. আকতার হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৩   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ