খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ

প্রথম পাতা » খুলনা » খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ

নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলায় আজ জাতীয় যুব দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।

প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ জেলার ১১১ জন যুব নারী ও পুরুষের মধ্যে ১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।

এছাড়াও জেলায় যুব সমাবেশ, শপথ পাঠ, আলোচনা সভা, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানে বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জেলা শহরের সোনাডাঙ্গায় যুব ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে তিনি উপস্থিত সবাইকে শপথ পাঠ করান।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরুণ-যুব জনগোষ্ঠী প্রায় এক-পঞ্চমাংশের মতো। যুবকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের যথাযথভাবে যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে। তবেই তারুণ্যের শক্তি জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তর হবে।

খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. পারভেজ মোল্যা।

অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন যুব পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে ১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ৩৬টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪৯   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ