২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার

দেশে জ্বালানি ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আজ দুই কার্গো এলএনজি এবং দুইটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯৭ মার্কিন ডলার।

এছাড়া পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯০ মার্কিন ডলার।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি, নিউ ইয়র্ক থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করবে। প্রতিটি জাহাজ ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি বহন করার ক্ষমতা রাখে।

এছাড়া সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৫২   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে ইটিপিবিহীন কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান
‘জেল খাটলে কেমন লাগে’ কৌতুহল থেকে খুন, গ্রেপ্তার ৬ শিশু-কিশোর
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের
কৃষক ও জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে উদ্যোগ জোরদার করছে সরকার
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ