যানজট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার নেতাদের সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যানজট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার নেতাদের সভা
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



যানজট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার নেতাদের সভা

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান শহরের যানজট সমস্যা সমাধানে চেম্বার ও বিকেএমইএ-কে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।

সভায় উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনু, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক যানজট নিরসনে অতিরিক্ত জনবল সহায়তার জন্য চেম্বার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:০২   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ