রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরকসহ সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরকসহ সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই আটক
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরকসহ সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই আটক

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামে কোচিং সেন্টারটি ঘিরে রাখে সেনাবাহিনী। এরপর চালানো হয় অভিযান।

কোচিং সেন্টারটির পরিচালক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মোন্তাসেরুল আলম অনিন্দ্য। তার কোচিংয়ে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, বিদেশি এয়ার গান, বিদেশি কার্টিজ, ম্যাগনেটসহ দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ১০টি সিমকার্ড, পাসপোর্ট, এনআইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ফয়সাল ও রবিনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আগে কয়েকবার গ্রেফতার হলেও অনিন্দ্যের পক্ষে সাফাই দেন স্বজনরা। অন্যদিকে রবিনের মা ছেলেকে নির্দোষ দাবি করেন।

কোচিং সেন্টারের নামে এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী। ভেতরে বিস্ফোরক দ্রব্য থাকায় শনিবার দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয় করেছে। এদিকে কোচিংয়ের সামনের পুকুরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এমন সন্দেহে অভিযান চালায় ডুবুরি দল।

এর আগে হলি অর্টিজানে জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার অভিযোগে মুনতাসিরুল অনিন্দ্য একাধিকবার গ্রেফতার হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৬   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ