অবসরের প্রশ্নে যে জবাব দিলেন শাহরুখ খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবসরের প্রশ্নে যে জবাব দিলেন শাহরুখ খান
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



অবসরের প্রশ্নে যে জবাব দিলেন শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান তার অভিনয়ে যেমন দুর্দান্ত তেমনি উপস্থিত বুদ্ধিতেও অসাধারণ। বিভিন্ন সাক্ষাৎকারে তার উত্তরেই জানান দেন তিনি। সম্প্রতি এক ভক্তের প্রশ্নে মজা করে কড়া জবাব দিলেন অভিনেতা।

সম্প্রতি শাহরুখ তার এক্স-এ আস্ক মি এনিথিং সেশন করেছেন। এই সময় এক নেটিজেন আচমকাই শাহরুখ খানকে অবসর নেয়ার পরামর্শ দিয়ে বসেন। ইউজার লেখেন, ‘ভাই এখন বয়স হয়ে গেছে, অবসর নিয়ে নিন। অন্যরা এগিয়ে আসুক।’

এর উত্তরে শাহরুখ খান একটু মজা করেই লেখেন, ‘ভাই তোমার বাচ্চাদের মতো প্রশ্ন করার স্বভাব আগে চলে যাক। তারপর কিছু ভালো প্রশ্ন করতে এসো। ততদিন না হয় সাময়িক অবসরে থাকো।’

অন্য একজন ব্যবহারকারী শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিলেন যে, প্রথম জাতীয় পুরষ্কার জয়ের পরে তিনি কেমন অনুভব করছেন। যা তিনি জেতেন বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে, ‘জওয়ান’ সিনেমার জন্য। জবাবে অভিনেতা বলেন, ‘আমার মনে হচ্ছে আমি এই দেশের রাজা! এত সম্মান এবং এত দায়িত্ব, আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে।’

উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে তার মেয়ের সঙ্গে তার আসন্ন ছবি ‘কিং’ এর শুটিং নিয়ে ব্যস্ত। মেয়ে সুহানা খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, ববি দেওল, আরশাদ ওয়ারসিসহ অনেক তারকাকে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৫   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ