লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ

জেলার পাটগ্রাম সীমান্তে ফের দু’জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইন করা দুই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী।

আজ রোববার ভোরে পঁয়ষট্টিবাড়ী সীমান্তের ৮৪৫ নম্বর পিলার দিয়ে পুশইন করা হয় তাদের। পরে প্রধানপাড়া এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবি জানিয়েছে, বিএসএফ-এর ৯৮ ব্যাটালিয়নের বাড়ি ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে যথাযথ আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান জানান, আটককৃত ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ হলে স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৩   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ