ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল রোববার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৫০   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মন্ত্রী ফকির মাহবুব আনাম এর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর
ধর্মমন্ত্রীর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে সভা, ট্যাগ অফিসার নিয়োগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ