জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির

প্রথম পাতা » খেলাধুলা » জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির

গত ১৫ আগস্ট ফরাসি লিগ শুরু হলেও, লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচ ছিল রোববার (১৭ আগস্ট)। ন্যান্টসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই ১-০ গোলের জয় পেয়েছে এনরিকের দল।

পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা। যেখানে পিএসজি ১৮টি শট নিয়েছে, সেখানে ন্যান্টস নিয়েছে মাত্র ৫টি শট।

তবে এতো আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। একের পর এক সেভ করে ন্যান্টসকে বাঁচিয়ে দিচ্ছিলেন দলটির ফরাসি গোলরক্ষক লোপেজ। ফ্রান্সে জন্ম হলেও জাতীয় দল হিসেবে অ্যান্টনি লোপেজ খেলেছেন পর্তুগালের হয়ে।

এতো সেভ করেও শেষ পর্যন্ত রক্ষা আর হয়নি। ম্যাচের ৬৭তম মিনিটে ভিতিনহার গোল ব্যবধান গড়ে দেয়। আর এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জয়ীরা।

আগামী সপ্তাহে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সেটি হবে তাদের নতুন মৌসুমে প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৩:২২:৪৩   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ