সমাজকল্যাণ ও পানি সম্পদে নতুন সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ ও পানি সম্পদে নতুন সচিব
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



সমাজকল্যাণ ও পানি সম্পদে নতুন সচিব

সরকার পানি সম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিবদের দায়িত্ব প্রদান করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব নিয়োগের তথ্য জানানো হয়।

মোকাব্বির হোসেন এ পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ বিভাগের আগের সচিব নাজমুল আহসান রোববার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিউদ্দিন ৪ অগাস্ট অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হয়েছেন পদোন্নতি পাওয়া আবু ইউছুফ।

একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন। তিনি এ মন্ত্রণালয়ে প্রথম নারী সচিব।

গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আপত্তির পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৪   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ