মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা
বুধবার, ২০ আগস্ট ২০২৫



মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা

আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মাদারীপুর পৌর অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক সায়মা জেরিনের সহযোগিতায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় শতাধিক জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার।

অনুষ্ঠিত সভায় অতিথিরা শহীদ ও আহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ফাউন্ডেশনের এ উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে এ ধরণের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সহায়ক হবে এবং শহীদদের ত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরবে।

উল্লেখ্য, প্রয়াত আব্দুল মান্নান শিকদার ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠিত হয়েছে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন। যা নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:০৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই : সড়কমন্ত্রী
শুভ-মিমের ‘গুলগুলি পিঠা’য় ঈদের আমেজ
আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ