রাজশাহীতে আরএমপির মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে আরএমপির মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা
বুধবার, ২০ আগস্ট ২০২৫



রাজশাহীতে আরএমপির মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কিশোর অপরাধ, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জুলাই ২০২৫-এর অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্ট মাসে গৃহীত পদক্ষেপ সমুহের কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক, কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এ সময় পুলিশ কমিশনার মে-২০২৫ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে প্রথম এসআই (নি:) মো. ছাদেকুর রহমান ও প্রথম এএসআই (নি:) মো: আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ১০ জন পুলিশ অফিসারকে পারফরমেন্সের ভিত্তিতে অর্থ পুরস্কারে পুরুস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপপুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ