সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
বুধবার, ২০ আগস্ট ২০২৫



সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

জেলায় আজ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে নানা আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ সাতক্ষীরার আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল শহরের আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষ মেলার উদ্বোধন করেন এবং প্রধান বক্তব্য দেন।

সামাজিক বনবিভাগ সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের ইউডিএ মনিরুজ্জামান। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বন-বিভাগের কর্মকর্তাসহ নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রকৃৃতির ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। এবারের এ বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ, বনজ গাছের ৩৫ টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪২   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ