পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

সরকারি এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘পাকিস্তানের মতো এ রকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। এই চুক্তি পাঁচ বছরের জন্য করা হবে । এর ফলে যারা অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন— তারাও বাংলাদেশে সফর করতে পারবেন কোন ভিসা ছাড়াই। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।’

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩০   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাহুল অরুণোদয় মারা গেছেন
ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার পুকুর থেকে
রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে - ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ