অভিযোগ গ্রহণ ও নিস্পত্তির বিষয়ে নাগরিকদের মতামত জানতে হবে - সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিযোগ গ্রহণ ও নিস্পত্তির বিষয়ে নাগরিকদের মতামত জানতে হবে - সিনিয়র সচিব
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



অভিযোগ গ্রহণ ও নিস্পত্তির বিষয়ে নাগরিকদের মতামত জানতে হবে - সিনিয়র সচিব

ভূমিসেবার বিরুদ্ধে আসা অভিযোগ গ্রহণ, লিপিবদ্ধকরণ, তদন্ত, এবং নিষ্পত্তি যথাযথভাবে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে। অভিযোগকারীর সমস্যা সমাধান করা এবং প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন করাই এর মুল উদ্দেশ্য। অনলাইন অফলাইন বা অন্য যে কোনোভাবেই অভিযোগ আসুক না কেনো তা আমলে নিতে হবে। এমনকি গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ হলে তা আমোলযোগ্য হলে তদন্ত সাপেক্ষে নিস্পত্তি করতে হবে। কোনো অসম্পূর্ণ আবেদন নিস্পত্তি করা যাবে না। নাগরিকদের অভিযোগ গ্রহণ ও নিস্পত্তির বিষয়ে নাগরিকদপর মতামত জানতে হবে; বলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

আজ রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ভূমি ভবনের কনফারেন্স হলে ‘অভিযোগ ব্যবস্থাপনা গাইড এর(খসড়া) চুড়ান্তকর’ণে অংশীজনের অংশগ্রহণ শীর্ষক “সেমিনারে” তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; অভিযোগ করলেই তার পক্ষে যাবে তা নাও হতে পারে। অভিযোগ কোনো মামলা নয়,এটি সেবা হতে বঞ্চিতের প্রতিবাদ। অভিযোগ হ্রাস করার জন্য কাজ করতে হবে। এর জন্য অভিযোগ যতদ্রুত সম্ভব তদন্ত করে নিস্পত্তি করতে হবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা জনগণের সন্তুষ্টি নিশ্চিত করতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়তা করে। সেবা নিশ্চিতকরণের একটি প্ল্যাটফর্ম।

সেমিনারে বক্তারা জানান যে প্রতিদিন গড়ে ১০ টি হার্ড কপিতে অভিযোগ এবং একশ’র মতো টেলিফোনে অভিযোগ আসে সেবা কেন্দ্রে। সারাদেশে ভূমিসেবা অফিস ৫২৪৭টি এবং ৭৪৩ ভূমিসেবা কেন্দ্র রয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)এএসএম সালাউদ্দিন নাগরী; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ সাইদুর রহমান; ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) ড. মো: মাহমুদ হাসান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো: শরিফুল ইসলাম; অতিরিক্ত সচিব(জরিপ ও সায়রাত অনুবিভাগ) সায়মা ইউনুস;অতিরিক্ত সচিব(উন্নয়ন অনুবিভাগ) মো: এমদাদুল হক চৌধুরী;অতিরিক্ত সচিব(মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ।

পরে ভূমি ভবনে ভূমি ব্যবস্থাপনা অটেমেশন প্রকল্প অফিসের সম্মেলনকক্ষে ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেম -সফটওয়্যারসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা’য় অংশগ্রহণ করেন সিনিয়র সচিব।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৮   ৩৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গার ফলিয়া বাজারে আগুনের লেলিহান শিখায় ছাই ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা
গাজীপুর কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া ট্রাক সদরপুর থেকে উদ্ধার
গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ, ২১ জেলায় সংকট সৃষ্টির আশঙ্কা
মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি : চীফ হুইপ
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ